1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

মালদ্বীপে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু,দেশে লাশের অপেক্ষায় স্বজনরা

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন রাজু, (মালদ্বীপ):মালদ্বীপে রাস্তায় হাঁটার সময় হঠাৎ স্ট্রোক করে ৪২ বছর বয়সী মো. শরিফ হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২, সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

নিহতের দেশের বাড়ি চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুরের ৫ নং ওয়ার্ডে।তাঁর পিতার নাম মোফাজ্জল সোয়াল।

হাইকমিশন জানায়, নিহত মো. শরিফ হোসেন গতকাল বিকেলে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়ে গেলে, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে,সেখানেই কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

একইসাথে নিহত প্রবাসী মো. শরিফ হোসেনের মরদেহ দেশে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হাইকমিশন।

নিহতের স্ত্রী হাবিবা আক্তার সময় সংবাদকে জানান, জীবিকার তাগিদে স্বপ্ন নিয়ে ১১ মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মো. শরিফ হোসেন।সেখানে গিয়ে নতুন কর্মজীবন শুরু করে পরিবারের আর্থিক সংকট দূর করার স্বপ্ন ছিল তার।কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই আকস্মিক মৃত্যুতে আমার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

তিনি বলেন, মালদ্বীপে যাওয়ার জন্য বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে অর্থের ব্যবস্থা করেছিলেন শরিফ হোসেন।কথা ছিলো সেখানে গিয়ে কাজ শুরু করে ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ করবেন।কিন্তু মালদ্বীপে যাওয়ার ১১ মাসের মধ্যেই তার মৃত্যু হওয়ায় এখন সবকিছু এলোমেলো হয়ে গেছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হাবিবা আক্তার এখন চরম অসহায় হয়ে পড়েছেন।একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে মালদ্বীপে যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা দুই দিক থেকেই সংকটে পড়েছেন তিনি।

এ অবস্থায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে শরিফ হোসেনের মরদেহটি দ্রুত দেশে পাঠানোর জন্য সরকার ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট