1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি দৈনিক গণকণ্ঠের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে ২১ সদস্যের কমিটি গঠন,১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান  চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে শওকত ইমরান খান ও নইমুল হোসেন খান মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আলহাজ্ব জিল্লুর রহমান: রাজনীতি, মানবাধিকার ও জনসেবায় পরিচিত এক মুখ নিয়মতান্ত্রিক তদারকিতে বদলে গেছে ফতুল্লা যমুনা অয়েল ডিপো: সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখতে অনন্য ইনচার্জ জি. এম. হারুন-অর-রশীদ যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষক ফেরদৌস ওয়াহিদের অনন্য কৃতিত্ব চলচ্চিত্রে নন্দিনী শুভ্রা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হৃদয়ে পতাকা ২রা মার্চ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা অভিনন্দন আদি মরমি গানের উৎসমুখ: গোলাম হুসনের গান -হাসনাইন সাজ্জাদী মাধবখালীর নিউমার্কেট বাজারে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা: মাদক, সন্ত্রাস ও খুনি মনির তালুকদারের বিচার দাবি

নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শফিক রানা : আন্তর্জাতিক বক্সিংয়ের মঞ্চে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের উদীয়মান অ্যামেচার বক্সার রাইয়ান বানি। ঢাকায় অনুষ্ঠিত জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর জমজমাট লড়াইয়ে নেপালের প্রতিদ্বন্দ্বী মুকেশ লুইটেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

গত শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) রাজধানীর মেট্রোপ্লেক্স স্পোর্টিংয়ে বাংলাদেশ ও নেপালের বক্সারদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এবং জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপের ১১তম সিজনের এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই দর্শকদের মাঝে ছিল বাড়তি উত্তেজনা।

লড়াইয়ের শুরু থেকেই রিংয়ে নিজের কৌশলগত দক্ষতা, ক্ষিপ্রতা এবং শক্তিশালী পাঞ্চের প্রদর্শনী দেখান রাইয়ান বানি। নেপালি বক্সার মুকেশ লুইটেল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রাইয়ানের আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত বক্সিংয়ের সামনে টিকতে পারেননি। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই রিং ছাড়েন বাংলাদেশের এই তারকা বক্সার।
উল্লেখ্য, বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুনস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বেলায়েত হোসেন ও জারা গোল্ডের সত্ত্বাধিকারী কাজী নাজনীন হোসেন দম্পতির জ্যেষ্ঠ সন্তান রাইয়ান বানি একাধারে একজন সফল বক্সার এবং জেবি বক্সিংয়ের প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশে পেশাদার ও অ্যামেচার বক্সিংয়ের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। এর আগেও জেবি বক্সিংয়ের পূর্ববর্তী সিজনগুলোতে ভারত ও নেপালের বক্সারদের হারিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। সিজন ১১-এর এই আন্তর্জাতিক শিরোপা জয় বাংলাদেশের বক্সিং অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট