1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী আধুনিক সেবার ব্রত নিয়ে অতিথি গ্রুপের বিশেষ আয়োজন গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস এই শ্লোগান নিয়ে ২৭ নভেম্বর এথলেট্স হাব ঢাকায় শুরু হচ্ছে প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬, ম্যাচ গ্রুপ ড্র ও জার্সি উন্মোচন সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আই এর টকশো আমরাই বাংলাদেশ মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি দৈনিক গণকণ্ঠের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে ২১ সদস্যের কমিটি গঠন,১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান  চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে শওকত ইমরান খান ও নইমুল হোসেন খান মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আলহাজ্ব জিল্লুর রহমান: রাজনীতি, মানবাধিকার ও জনসেবায় পরিচিত এক মুখ

আধুনিক সেবার ব্রত নিয়ে অতিথি গ্রুপের বিশেষ আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : অতিথি গ্রুপের চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করা এবং আগামীর ব্যবসায়িক কৌশল নির্ধারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ ওভারভিউ প্রোগ্রাম। সোমবার (২৩ নভেম্বর) বিকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের হল রুমে এক প্রাণবন্ত পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের বর্তমান অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গ্রাহক সেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হলে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন এবং সেবার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। পরিশেষে, পেশাদারিত্ব ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (মার্কেটিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লায়ন ড. মোঃ আশরাফুর রহমান এবং পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) লায়ন এস এস ফেরদৌস। বক্তারা সাংগঠনিক লক্ষ্যমাত্রা অর্জন এবং মাঠ পর্যায়ে কার্যক্রমের গতিশীলতা বাড়াতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট