1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি দৈনিক গণকণ্ঠের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে ২১ সদস্যের কমিটি গঠন,১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান  চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে শওকত ইমরান খান ও নইমুল হোসেন খান মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আলহাজ্ব জিল্লুর রহমান: রাজনীতি, মানবাধিকার ও জনসেবায় পরিচিত এক মুখ নিয়মতান্ত্রিক তদারকিতে বদলে গেছে ফতুল্লা যমুনা অয়েল ডিপো: সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখতে অনন্য ইনচার্জ জি. এম. হারুন-অর-রশীদ যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষক ফেরদৌস ওয়াহিদের অনন্য কৃতিত্ব চলচ্চিত্রে নন্দিনী শুভ্রা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হৃদয়ে পতাকা ২রা মার্চ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা অভিনন্দন আদি মরমি গানের উৎসমুখ: গোলাম হুসনের গান -হাসনাইন সাজ্জাদী

মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : সঠিক দিকনির্দেশনা ও আধুনিক প্ল্যাটফর্ম দেওয়ার মাধ্যমে দেশের মেধাবী প্রজন্মকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় অতিথি গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেছেন, ‘মেধাবী তরুণরাই আগামীতে উত্তরাঞ্চলের অর্থনীতিকে বদলে দেবে এবং উন্নয়নের মূল চালিকাশক্তি হয়ে উঠবে।’

রাজশাহীতে স্থায়ী বাণিজ্যিক অবকাঠামো গড়ে তোলার অঙ্গীকার ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার (২০ নভেম্বর) শেষ হয় প্রতিষ্ঠানটির দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন সাইফুল ইসলাম সোহেল আরও বলেন, ‘স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা দিতে আমরা এখানে নিজস্ব বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করছি। এটি এ জনপদের ব্যবসায়িক কাঠামোকে আরও শক্তিশালী করবে। আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে এমনভাবে তৈরি করা, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।’

শুক্রবার সকালে নগরীর নওদাপাড়া নতুন বাস টার্মিনালের বিপরীতে প্রস্তাবিত বহুতল বাণিজ্যিক ভবনের পরিচিতি ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সভায় স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের সামনে ভবনটির আধুনিক সুযোগ-সুবিধা এবং বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর আলুপট্টির স্বচ্ছ টাওয়ারে প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অতিথি লিমিটেডের সিনিয়র ম্যানেজার লায়ন মো. কবির হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লায়ন ড. মো. আশরাফুর রহমান, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন এস এম ফেরদৌস, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী এবং অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন। এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা মনে করেন, রাজশাহীতে এ ধরনের আধুনিক ও স্থায়ী বাণিজ্যিক অবকাঠামো গড়ে উঠলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন প্রাণের সঞ্চার হবে। এর ফলে এ অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির পথ আরও সুগম হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট