1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষক ফেরদৌস ওয়াহিদের অনন্য কৃতিত্ব চলচ্চিত্রে নন্দিনী শুভ্রা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হৃদয়ে পতাকা ২রা মার্চ এর নেতৃবৃন্দের শুভেচ্ছা অভিনন্দন আদি মরমি গানের উৎসমুখ: গোলাম হুসনের গান -হাসনাইন সাজ্জাদী মাধবখালীর নিউমার্কেট বাজারে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা: মাদক, সন্ত্রাস ও খুনি মনির তালুকদারের বিচার দাবি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বিনয় গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা ইসলামবিরোধী: কুমিল্লায় ইসলামী সমাজের মহাসমাবেশ সুমাইয়া হারুনের এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড অর্জন শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেফতারকৃত শ্রমিক: নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষক ফেরদৌস ওয়াহিদের অনন্য কৃতিত্ব

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং (সিইজিই) বিভাগ আয়োজিত গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো ২০২৬-এ বাংলাদেশি প্রকৌশলী ও পিএইচডি গবেষক মো. ফেরদৌস ওয়াহিদের গবেষণা ‘মোস্ট কম্পেলিং প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নলটন হলে আয়োজিত প্রদর্শনীতে জমা দেওয়া গবেষণা প্রস্তাব ও সারসংক্ষেপ থেকে নির্বাচিত ৩০টি গবেষণা পোস্টার উপস্থাপিত হয়। “AIDriven Structural Performance Prediction for Reinforced Concrete Members with Discontinuities” শীর্ষক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটেশনাল মডেলিং ব্যবহার করে জটিল কংক্রিট কাঠামোর শক্তি ও অভ্যন্তরীণ আচরণ পূর্বানুমানের পদ্ধতি তৈরি করছেন ফেরদৌস ওয়াহিদ। ১০ ধরনের কাঠামোর ৯২টি বেঞ্চমার্ক কেস যাচাই এবং ৮৬৪টি ডিপ বিম বিশ্লেষণের ভিত্তিতে তৈরি তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল লোড বহনক্ষমতা পূর্বানুমানে প্রায় ০.৯৯ আর-স্কয়ার্ড এবং অভ্যন্তরীণ রেসপন্স ফিল্ডের চিত্রভিত্তিক পূর্বানুমানে প্রায় ৯৮ শতাংশ পিক্সেল নির্ভুলতা অর্জন করেছে।

আইডিয়া স্ট্যাটিকা তাদের ওয়েবসাইটে ফেরদৌস ও তাঁর গবেষণা তত্ত্বাবধায়কদের নামসহ গবেষণাটি প্রকাশ করেছে এবং ২০২৫ সালের জনপ্রিয় প্রকৌশলবিষয়ক প্রকাশনার সংকলনেও তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন সফটওয়্যার বিশ্বের ১১৭টির বেশি দেশে ব্যবহৃত হয় এবং গত ১২ মাসে সামগ্রিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৭৩ জন। এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ওহাইও (GmBGII) তাঁকে ‘গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করে। ওহাইও অঙ্গরাজ্যের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রতিবছর মাত্র একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

জটিল রিইনফোর্সড কংক্রিট ওয়াকিং কলামের ওপর গবেষণার জন্য তিনি এই স্বীকৃতি পান। পাশাপাশি সিইজিই বিভাগ তাঁকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভাগের একমাত্র শিক্ষার্থী হিসেবে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষেও ওহাইও স্টেট ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য মনোনীত করেছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করা ফেরদৌস বাংলাদেশের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর শিক্ষকতা করেছেন। ২০২৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা শুরু করে ২০২৪ সালে সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট