1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬ মির্জাগঞ্জে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী আধুনিক সেবার ব্রত নিয়ে অতিথি গ্রুপের বিশেষ আয়োজন গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস এই শ্লোগান নিয়ে ২৭ নভেম্বর এথলেট্স হাব ঢাকায় শুরু হচ্ছে প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬, ম্যাচ গ্রুপ ড্র ও জার্সি উন্মোচন সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আই এর টকশো আমরাই বাংলাদেশ মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি দৈনিক গণকণ্ঠের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে ২১ সদস্যের কমিটি গঠন,১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান  চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে শওকত ইমরান খান ও নইমুল হোসেন খান

লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬। বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মত মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ রানের রেজিষ্ট্রেশন করেছেন ১ হাজার পেশাদার ও অপেশাদার রানার। রানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ উপলক্ষে রাজধানীর হোটেল অবকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী ও রানের রেস ডিরেক্টর বাবলী ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন মিডিয়া রান ২০২৬ এর পরিচালক (অপারেশন) সাখাওয়াত সুমন, , পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান ছুটি গ্ৰুপের পরিচালক তামান্না মীম, স্টেপের জহিরুল ইসলাম, রংধনু গ্রুপের ফয়সাল।

মিডিয়া রান ২০২৬ এর রেস মার্শাল রেস মার্শাল সৈয়দা ফারজানা জামান রুম্পা, পেসার মেহেনাজ মুন্নী , মাহাদী হাসান ও বাতেন বিপ্লব, গেস্ট রানার হিসেবে থাকছে মামুনুল ইসলাম , জান্নাতুল মিতু ও শাহরিয়ার মোর্শেদ সিদ্দিক।

বাবলী ইয়াসমিন জানান, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। রানে মিডিয়া কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক ও বিদেশি অপেশাদার রানাররা অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় মিডিয়া রান ২০২৬ এ টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ছুটি গ্রুপ, পাওয়ার্ড বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ট্যুরিজম বোর্ড, কো- স্পন্সরস মেভ ইলেক্ট্রিক্যাল ভেহিকেল, এম্পোরিয়াম প্রোপার্টিজ লিমিটেড, স্বপ্নশহর , অতিথি গ্রুপ, স্টাইলিস গার্মেন্টস, আজম ওভারসীজ , এ সি আই সল্ট, সামুদা, স্যাম বন্ড, এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স , ফুটওয়্যার পার্টনার স্টেপ , সহযোগী পার্টনার সিআরডি নিউজ , ইউনিভার্সাল মেডিকেল, এনবিএ , হাইড্রেশন পার্টনার ফুয়েল ,এনার্জি ড্রিংক পার্টনার সিক্সটি প্লাস, স্কিনকেয়ার পার্টনার স্যাভলন ম্যান,স্কিন জেন,বেভারেজ পার্টনার এরাবিকা কফি,মেডেল পার্টনার কোটপিন বিডি , আইসিটি পার্টনার এম ৩৬০ আইসিটি, হসপিটালিটি পার্টনার রামাদা, এয়ার টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে ইউ সি আর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, স্নাক্সস পার্টনার ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি , ফটোগ্রাফি পার্টনার আপ সাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো, ট্রাভেল পার্টনার বাবলীস, রিফ্রেশমেন্ট পার্টনার ইভেন্ট পার্টনার ফেমাস ক্রিয়েশন ও মিডিয়া পার্টনার ষ্টার নিউজ ।

বাবলী ইয়াসমিন জানান, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। রানে মিডিয়া কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক ও বিদেশি অপেশাদার রানাররা অংশ নিচ্ছেন। সেই সাথে রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে থাকছে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও প্রফেশনাল পেসার।
বাবলী ইয়াসমিন বলেন, শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না এ আয়োজন। এটাকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট