1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী আধুনিক সেবার ব্রত নিয়ে অতিথি গ্রুপের বিশেষ আয়োজন গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস এই শ্লোগান নিয়ে ২৭ নভেম্বর এথলেট্স হাব ঢাকায় শুরু হচ্ছে প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬, ম্যাচ গ্রুপ ড্র ও জার্সি উন্মোচন সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আই এর টকশো আমরাই বাংলাদেশ মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি দৈনিক গণকণ্ঠের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে ২১ সদস্যের কমিটি গঠন,১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান  চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে শওকত ইমরান খান ও নইমুল হোসেন খান মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আলহাজ্ব জিল্লুর রহমান: রাজনীতি, মানবাধিকার ও জনসেবায় পরিচিত এক মুখ

মির্জাগঞ্জে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। তাঁদের ভয়ে এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়দের একাংশ। অভিযুক্তরা হলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির তালুকদার এবং মাধবখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাবুল হাওলাদার।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলতে চান না। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মনির তালুকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। তার চেয়ারম্যান থাকাকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এদিকে মাধবখালী ইউনিয়নের বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগও রয়েছে বাবুল হাওলাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি নিয়ে ওঠা এ অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেছেন তারা।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দল নেতা জাফর তালুকদার ও ছাত্রদল নেতা রুবেল হত্যাকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও প্রশ্ন রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই দুই হত্যাকাণ্ডের নেপথ্যে মনির তালুকদার ও বাবুল হাওলাদারের সম্পৃক্ততা ছিল। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত ঘটনা আড়ালে থেকে গেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, চেয়ারম্যান থাকাকালীন মনির তালুকদারের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও জমি দখলের অভিযোগ, বাবুল হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ এবং হত্যাকাণ্ড ঘিরে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে থেকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট