
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব
হাফিজ রহমান : মালয়েশিয়ার পোশাক শিল্পের তরুণ উদ্যোক্তা লাক্সি এসডিএন-বিএইচডির ম্যানেজিং ডিরেক্টর মো. রাজীব ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন। মালয়েশিয়ার পোশাক শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া।
অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা—এই তিনটি ক্যাটাগরিতে ১৫টি দেশের মোট ৩৮ জন বিশিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এতে বাংলাদেশের নারী উদ্যোক্তা ও পান সুপারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কনা রেজা ‘সাকসেসফুল উইমেন এন্ট্রাপ্রেনার’ এবং চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহিউদ্দিন খান মঈন গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী জুলকারনান তাইব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমি এবং দাতো সেরি সাইদ সাইফুল জালিজম সাঈদ মোস্তাফা জামামোল্ললাইম।
এ ছাড়া পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবী এবং মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব লাভ করে।
অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ে বিশেষ ভূমিকা পালন করেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার ফ্যাসিলিটিজ ডিরেক্টর মো. রমজান ও বাংলাদেশের কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম খোকন।
এ ছাড়া অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন বাংলাদেশের লায়ন সাইফুল ইসলাম সোহেল, মো. রায়হান পারভেজ ও আলহাজ আবুল বশার আবু এবং মালয়েশিয়ার দাতো মোহাম্মদ ইয়াসিন আলী ও দাতো শ্রী হাজী হাসান আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
আন্তর্জাতিক এ সম্মাননা বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা, সমাজসেবী ও পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের কাজের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মো. রাজীব বিদেশে অবস্থান করায় তাঁর হাতে ২৬ অক্টোবর কুয়ালালামপুরে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান এসডিএন- বিএইচডি প্রধান কার্যালয়ে ক্রেস্ট তুলে দেন টেলিভিশন রিপোটার্স ইউনিটি অব বাংলাদেশ এর সভাপতি সালাম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান ও ডব্লিউ ডব্লিউও বাংলাদেশের কো-অর্ডিনেটর, অবাক পৃথিবী পত্রিকার সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকন।