1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী

মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬, ২৪ অক্টোবর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া। অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা—এই তিনটি ক্যাটাগরিতে মোট ৩৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বাংলাদেশের গণমাধ্যম কর্মী চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং মো. মহিউদ্দিন খান মঈন গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবী এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো সেরি জুলকারনান তাইব।
অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মান্যবর মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমি এবং দাতো সেরি সাইদ সাইফুল জালিজম সাঈদ মোস্তাফা জামামোল্ললাইম।
এ ছাড়া পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য মো. মহিউদ্দিন খান মঈন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট