1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

প্রবাসীদের ধন্যবাদ জানাতে মালদ্বীপ সফরে এমপি এম. এ. হান্নান, বিএনপির সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছান। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিরনগর উপজেলার প্রবাসী এবং মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

চার দিনের সফরে তিনি মালদ্বীপে বসবাসরত নাসিরনগরের প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

শুক্রবার (৩১ জুলাই) মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজের অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এম. এ. হান্নান বলেন, নাসিরনগরের প্রবাসীদের ভালোবাসা, সমর্থন ও বিপুল ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের সঙ্গে মতবিনিময় করতেই তার এ মালদ্বীপ সফর।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার নির্বাচনী এলাকার সব প্রবাসীকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এ সুবিধার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সহ-সভাপতি মো: মুক্তার হোসেন, সহ-সভাপতি মো: ইলিয়াস মিয়া, সহ-সভাপতি মো: আলতাফ হোসাইন, সহ-সভাপতি মো: শাহ আলম, সহ-সভাপতি মো: ফারুক হোসেন, সহ-সভাপতি মো: এরশাদ মেল্লা, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল অমল।

অনুষ্ঠান শেষে মালদ্বীপ বিএনপি ও নাসিরনগর উপজেলার প্রবাসী নেতাকর্মীদের পক্ষ থেকে এমপি এম. এ. হান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট