1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন রাজু মালদ্বীপ : বাংলাদেশ সরকারের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের অব্যাহত অঙ্গীকারের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একজন অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা জনাব মো. নজরুল ইসলাম (৪৫)-এর হাতে দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন, যাতে তিনি বাংলাদেশে ফিরে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন।

জনাব নজরুল ইসলাম সম্প্রতি ডায়াবেটিসজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU)-তে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, উক্ত বিমান টিকিটের ব্যয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে বহন করা হয়েছে, যা সংকটাপন্ন প্রবাসী বাংলাদেশিদের পাশে বাংলাদেশ সরকারের ধারাবাহিক মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এ সময় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব ও হেড অব চ্যান্সারি জনাব সৈয়দ আমজাদ আলী এবং পার্সোনাল অফিসার জনাব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকার সন্ধানে প্রবাসে অবস্থানরত আমাদের প্রবাসীরা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা, চিকিৎসা সহায়তা, আইনগত সহায়তা এবং প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন যে, প্রবাসী বাংলাদেশিরা দেশের অন্যতম মূল্যবান জাতীয় সম্পদ। তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তারা মালদ্বীপের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উৎপাদনশীল খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অব্যাহত সহায়তা ও নীতিগত সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীবান্ধব বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকার, মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিয়োগকর্তা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ হাইকমিশন পুনর্ব্যক্ত করছে যে, মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশির জন্য সময়োপযোগী কনস্যুলার সেবা, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত করতে হাইকমিশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট