1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বৈঠাকাটা ডিগ্রি কলেজে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বৈঠাকাটা ডিগ্রি কলেজে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ ওয়ালিউল্লাহ রাইসুল, নাজিরপুর (পিরোজপুর):

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজে শহিদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বৈঠাকাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত বিদ্যোৎসাহী সদস্য মিজানুর রহমান জুলাই আন্দোলনের পটভূমি, শহিদদের আত্মত্যাগের তাৎপর্য এবং বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিন শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে দায়িত্বশীল, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠাই নতুন প্রজন্মের অন্যতম দায়িত্ব।

সবশেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে বৈঠাকাটা ডিগ্রি কলেজ, নাজিরপুর, পিরোজপুর। কলেজটির প্রতিষ্ঠাতা মো. মাহবুবুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট