1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার এবং শুমারি কার্যক্রম পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজিয়া শাহনাজ তমা। এ সময় তাঁর উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়, যা ব্যবহার করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল ও মোঃ রেজাউল কবির বিপ্লব। প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করেন নাজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

প্রথম ধাপের এ প্রশিক্ষণে উপজেলার দুটি ইউনিয়ন—দীর্ঘা ও শেখমাঠিয়ার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। এর মধ্যে দীর্ঘা ইউনিয়নের ৬ জন এবং শেখমাঠিয়া ইউনিয়নের ৭ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ২ জন সুপারভাইজার প্রশিক্ষণে অংশ নেন। সব মিলিয়ে প্রশিক্ষণার্থীর সংখ্যা ১৫ জন।

প্রশিক্ষণ শেষে আগামী ১২ অক্টোবর থেকে দীর্ঘা ও শেখমাঠিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে নাজিরপুর উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজে স্বচ্ছতা, নির্ভুলতা ও দক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে শুমারি কার্যক্রমের তথ্যভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট