1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

১৭ বছরের বঞ্চনা শেষে বিএসএমএমইউ-এর অধ্যাপক হলেন পটুয়াখালীর সন্তান ডা. সাইফুল আজম রঞ্জু

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

​আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

পটুয়াখালী জেলার কৃতি সন্তান, যিনি স্বাস্থ্যে ও চিকিৎসায় যেকোনো প্রয়োজনে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা—মেধাবী চিকিৎসক ডা. সাইফুল আজম রঞ্জু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ‘অধ্যাপক’ পদে পদোন্নতি পেয়েছেন।

​বিগত ১৭ বছর নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হওয়ার পর অবশেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে তিনি এই কাঙ্ক্ষিত পদোন্নতি লাভ করলেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে পটুয়াখালী জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

ডা. সাইফুল আজম রঞ্জু শুধু একজন সফল চিকিৎসকই নন, পটুয়াখালীর সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জেলার যেকোনো মানুষ চিকিৎসার জন্য ঢাকায় এলে কিংবা প্রসংগ উঠলেই সবার আগে তাঁর কথাই স্মরণ করেন। সবসময় রোগীদের পরম মমতায় সেবা দিয়ে তিনি পটুয়াখালীবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

​তাঁর এই গৌরবময় সাফল্য ও অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং পটুয়াখালীর সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে প্রিয় ডা. রঞ্জু ভাইকে আন্তরিক জাতীয়তাবাদী শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানানো হয়েছে।

​একই সাথে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট