1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নাজিরপুরে বৈঠাকাটায় ডাক দিয়ে যাই এনজিওর বৃক্ষরোপণ কর্মসূচি, গ্রাহকদের মাঝে ২০০ বৃক্ষচারা বিতরণ 

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

“সবুজে বাঁচি, সবুজ গড়ি”—এই প্রত্যয়ে নাজিরপুরে ডাক দিয়ে যাই এনজিওর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৈঠাকাটা শাখা অফিসের উদ্যোগে গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ২০০টি বৃক্ষচারা বিতরণ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ডাক দিয়ে যাই এনজিওর বৈঠাকাটা শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর জেলা এরিয়া ম্যানেজার মোঃ আবুল কাশেম, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান শানু, যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাহাদুরসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ডাক দিয়ে যাই বৈঠাকাটা শাখা অফিসের ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৈঠাকাটা শাখাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ বছর প্রায় ৪০ জন গ্রাহকের মাঝে ২০০টি বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় শাখার এবিএম আরিফুর ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই প্রতিটি নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

ডাক দিয়ে যাই এনজিওর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট