1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ  : রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের ২০২৬-২৭ সেশনের নবীনবরণ এবং ২০২৫-২৬ সেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর থেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আগত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৫-২৬ সেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল ব্যক্তিবর্গ এবং সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান, এস কে আর পি গ্রুপের এমডি এন্ড সিইও মো নাজমুল ইসলাম ,এস এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান, কাদের অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কাদের, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. হিমেল অর রশিদ ভূঁইয়া এবং সংগঠনটির সাবেক সভাপতি ডা. রোকন উদ্দিন।

এ ছাড়া ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি রিফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক শাহানিম সাইফ রুহান এবং বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামূলক, দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, “ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম শুধু আঞ্চলিক বন্ধন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মূল্যবোধের চর্চা ও নেতৃত্ব বিকাশের এক উজ্জ্বল ক্ষেত্র।”

অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দায়িত্বশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগঠনটির অংশ হতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁরা জানান, এমন আন্তরিক অভ্যর্থনা তাঁদের মনে সংগঠনটির প্রতি বিশেষ ভালো লাগা ও সম্পৃক্ততার অনুভূতি তৈরি করেছে।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক, স্বেচ্ছাসেবকদের স্মারক, সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরিশেষে সভাপতি রিফাত রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট