1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বৈঠাকাটা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠাকাটা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পটভূমি ও তাৎপর্য নিয়ে আলোচনা, হামদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. মিজানুর রহমান, ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুর ইসলাম উজ্জ্বল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. মোস্তফা কামাল। এছাড়াও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, বিদ্যোৎসাহী সদস্য মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুর ইসলাম উজ্জ্বল এবং জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. মোস্তফা কামাল। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট