1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়ামের ১০ অক্টোবর ২০২৬ তারিখের সভায় শেখ রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের সভায় পূর্ববর্তী সভার ওই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নতুন নেতৃত্বের অধীনে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ও দর্শনের আলোকে তাঁর কাঙ্ক্ষিত **ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ভাসানী জনশক্তি পার্টি ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট