1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

আল-কুরআনের আইন প্রতিষ্ঠায় ইসলামী সমাজের তিন মাসব্যাপী ৩ দফা কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ইসলামী সমাজের আয়োজনে আজ ৩ অক্টোবর ২০২৬ইং, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব এবং তাঁরই আইন-বিধানের আনুগত্য ও তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর শর্তহীন আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে।
‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগরের দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইয়াসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে ইসলামী সমাজের আমীর আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৬ইং ৩মাসের জন্য গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী সমাজ গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি হচ্ছে-

১ম দফা: দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ, প্রচারপত্র বিলি, পথসভা ও মিছিল করা হবে।

২য় দফা: কুমিল্লা মহানগর এবং আলেখারচর বিশ্বরোড থেকে চট্টগ্রাম বিশ্বরোড ও কুড়িল বিশ্বরোড হয়ে গাজীপুর মহানগর পর্যন্ত,

বিভিন্ন এলাকা সমূহে ১০ টি কল্যাণ ও মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হবে-

১ম সমাবেশ- ১০ অক্টোবর, শনিবার- খানবাড়ী বালুর মাঠ, কুশিয়ারা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা। ২য় সমাবেশ- ১৭ অক্টোবর, শনিবার- শিববাড়ী মোড়, জয়দেবপুর, গাজীপুর। ৩য় সমাবেশ- ২৪ অক্টোবর, শনিবার- টাউনহল ময়দান, কুমিল্লা মহানগর।

৪র্থ সমাবেশ-৩১ অক্টোবর, শনিবার- টঙ্গী কলেজ গেইট, গাজীপুর মহানগর। ৫ম সমাবেশ- ৭ নভেম্বর, শনিবার চান্দিনা, কুমিল্লা।

৬ষ্ঠ সমাবেশ- ১৪ নভেম্বর, শনিবার কুড়িল বিশ্বরোড, ঢাকা। ৭ম সমাবেশ- ২১ নভেম্বর, শনিবার- মদনপুর বাসস্ট্যান্ড, নারায়ণগঞ্জ। ৮ম সমাবেশ- ২৮ নভেম্বর, শনিবার- মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। ৯ম সমাবেশ-৪ ডিসেম্বর, শনিবার-সাইনবোর্ড বাসস্ট্যান্ড, ঢাকা। ১০ম সমাবেশ- ১১ ডিসেম্বর, শনিবার- কদমতলা সংসদ সংলগ্ন বাসাবো বালুর মাঠ, ঢাকা।

৩য় দফা: ২৮ ডিসেম্বর ২০২৬ইং, সোমবার- কল্যাণ ও মুক্তির মিছিল। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শুরু এবং কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ গৃহীত কর্মসূচি বাস্তবায়নে তিনি সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলের আন্তরীক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট