1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

আয়লা পাতাকাটা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা শামসুল হকের ইন্তেকালে গভীর শোক

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা দাখিল মাদ্রাসার সাবেক সুপার, বরেণ্য আলেম ও শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুল হক আর নেই। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি এবং অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু। এক শোকবার্তায় মো. গোলাম ফারুক মজনু বলেন, ‘আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুল হক ছিলেন আমাদের সমাজের একজন আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর স্নেহময় শাসন, নৈতিক শিক্ষা এবং মানবিক আদর্শ অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছে। তাঁর ইন্তেকালে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাই একজন অভিভাবক ও পথপ্রদর্শককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

তিনি আরও বলেন, ‘মৃত্যু অনিবার্য হলেও কিছু মানুষের চলে যাওয়া হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। মাওলানা শামসুল হক সাহেবের কর্মময় জীবন, দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর অবদান এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।’ মো. গোলাম ফারুক মজনু মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের সব নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে কবরকে নূরে আলোকিত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’

একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট