1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

গার্মেন্ট শ্রমিকদের মজুরী পুনঃ নির্ধারণের বোর্ড গঠনে বিলম্ব গ্রহণযোগ্য নয়

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

অদ্য ৯ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের এক শ্রমিক সমাবেশ পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব মাহতাব উদ্দিন সহিদ ও প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে এম. দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দিন, এইচ এম বিল্লাল, সম্পাদকমন্ডলীর সদস্য তাহমিনা রহমান, শামসুল হক, ফিরোজা বেগম, ইব্রাহিম খলিল, তামান্না, মোঃ আশরাফুজ্জামান, কামরুল ইসলাম মৃধা প্রমুখ।
নেতৃবৃন্দ সমাবেশে বলেন, শ্রমমন্ত্রী অক্টোবর ২৬ মজুরী বোর্ড পূনঃ গঠনের কথা বলেছেন, আমরা উহাকে স্বাগত জানিয়ে বলতে চাই, একটি মজুরী বোর্ড গঠন শুধুমাত্র লোক দেখানো কর্মকান্ড হতে পারে না। বোর্ডকে জীবন-যাপন ব্যয়, জীবন যাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদন শিল্প, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরণ, ঝুঁকি ও মান ব্যবসায়িক সামর্থ, দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে দেখতে সময় প্রয়োজন। যেহেতু অক্টোবরে মজুরী বোর্ড পুনঃ গঠন করলে হাতে মাত্র ১ মাস সময় পাবে যা প্রকৃত মজুরী নির্ধারণে ব্যর্থ হবে বলে আমরা আশংকা করছি।
নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চাইতেও ৭/৮ শত টাকা বেশী দিয়ে ক্রয় করা নিত্য পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি যথা মাছ, ডিম ও সবজী আজ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি বা বিভিন্ন অজুহাতে শিল্পাঞ্চলের বাড়ীওয়ালারা প্রতি বছরে ২/৩ বার বাড়ী ভাড়া বাড়াতে দ্বিধাবোধ করে না। অন্যদিকে সরকারি চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল থাকায় প্রাইভেট হাসপাতালে শ্রমিক-পরিবার সাধারণ জ্বর-কাশি বা ঠান্ডার চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি, শ্রমিকদের সন্তানদের জন্য এক প্রকার সোনার হরিন হয়ে গেছে। এহেন নানাবিধ প্রতিকূলতার মধ্যে ২০২৩ সালের ঘোষিত মজুরী দিয়ে শ্রমিক পরিবার সর্বোচ্চ ১৫/২০ দিন চলতে পারছে, বাকী দিনগুলো এক প্রকার উপোষ করে অতিবাহিত করছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের জন্য জীবন ধারণ উপযোগী মজুরী নির্ধারণ করে শ্রমিকদের নয়নমনি হয়ে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
নেতৃবৃন্দ বলেন, মজুরী বোর্ড মজুরী ঘোষণা করার পর মজুরীর বর্ধিতাংশ বাড়ীওয়ালার জন্য বিক্রেতা ও চিকিৎসা, শিক্ষাখাতে তাৎক্ষনিকভাবে চলে যায়। যেহেতু আমরা প্রধানমন্ত্রীকে মজুরী বোর্ড পুনঃগঠনের পাশাপাশি পরিষদের অন্যান্য দাবি বিবেচনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
দাবিসমূহ:
২। ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহে টাকা ১০০০/= (এক হাজার) প্যাকেজে চাল, ডাল, আটা, ভোজ্য তেল, চিনি।
ও শিশু খাদ্য সরবরাহের লক্ষ্যে “শ্রমিক কার্ড” চালু কর, করতে হবে।
৩। বাড়ীভাড়া নিয়ন্ত্রণ কর, করতে হবে ডরমেটরী চালু কর, করতে হবে।
৪। শিল্পাঞ্চলে “হাসপাতাল” নির্মাণ কর, সান্ধ্যকালীন “চিকিৎসা” সেবা চালু কর, করতে হবে।
৫। “ব্লাকলিষ্টিং” বন্ধ সহ কর্মক্ষেত্রে সকল প্রকার নির্যাতন বন্ধকর, করতে হবে।
৬। কর্মক্ষেত্রে দূর্ঘটনাজনিত স্কীম, “ন্যাশনাল ইআইএস” চালু কর, করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট