1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

১৩ অক্টোবর ২০২৬ বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য হোমিও’র উদ্যাগে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাপ্তি করা হয়। সমাবেশে গণস্বাস্থ্য হোমিও’র চেয়ারম্যান বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডা. এস এম সরওয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য হোমিও’ও প্রধান পরামর্শদাতা প্রফেসর ডাঃ কর্ণেল (অবঃ) মোঃ শহিদুল্লাহ, বাংলাদেশ জনতা পার্টির প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, ইসলামী সমন্বয় পরিষদের সহ-সভাপতি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, এস টিভির ব্যবস্থাপনা পরিচালক সাকিব সোলারী, গণস্বাস্থ্য হোমিও’র ডাঃ এমইউ আরিফ, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ মিথিলা, নাজমা ইসলাম কলি, ইসলামী ছাত্র সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ডা. এস এম সরওয়ার বলেন, চিকিৎসার নামে দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থপাচার রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব অনুধাবন করতে হবে, কারণ উপযুক্ত চিকিৎসায় হোমিওপ্যাথিতেও ক্যান্সার নিরাময় হয়।
তিনি আরও বলেন, হোমিওপ্যাথি খাতকে সঠিক মূল্যায়ন ও প্রাধান্য দিলে দেশ থেকে চিকিৎসা বাবদ অর্থপাচার বহুলাংশে রোধ করা সম্ভব।


এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি উদ্যোগে হোমিওপ্যাথি বিভাগে একটি আধুনিক গবেষণা ইনস্টিটিউট ও ল্যাবরেটরি স্থাপন করা জরুরি। এতে করে হোমিওপ্যাথি চিকিৎসার আধুনিকায়ন ঘটবে এবং মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরি করে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে রোগমুক্ত করা সম্ভব হবে।
সমাবেশে প্রধান পরামর্শদাতা প্রফেসর ডা. কর্নেল (অব.) মোঃ শহিদুল্লাহ বলেন, মা-বোনদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ার অন্যতম প্রধান কারণ হলো অসচেতনতা ও লজ্জাবোধ। সঠিক তথ্যের অভাব এবং প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা করার কারণে অনেকেই শেষ পর্যায়ে এসে চিকিৎসকের শরণাপন্ন হন, যা জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তিনি নারীদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “স্তন ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই আমি সকল মা-বোনদের বলবো, আপনারা নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। স্তনে যেকোনো ধরণের পরিবর্তন, গুটি বা অস্বাভাবিক ত্রুটি দেখা দিলে একটুও দ্বিধা না করে অবিলম্বে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে স্তন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট