1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।

জিটিআই-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর মো: সবুজ রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট