1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

মির্জাগঞ্জে বার্ডের পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ: আলতাফ হোসেন চৌধুরীর উদ্যোগে মিলছে বিনামূল্যে কৃষি উপকরণ

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

​আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

কুমিল্লার কোটবাড়ীতে hiঅবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন “গ্রাম সংগঠনের মাধ্যমে পরিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় এক বিশেষ গ্রাম ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

​মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের প্রবাহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার উপপরিচালক জনাব কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় কর্মকর্তা ও কৃষি প্রতিনিধিগণ।

​অনুষ্ঠানে জানানো হয়, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিশেষ নির্দেশনায় ও সমন্বয়ে মাধবখালী ইউনিয়নে ডিজিটাল কৃষি কার্ড বিতরণ ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম গতিশীলভাবে চলছে। এই কৃষি কার্ডের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমুখী কৃষি রূপরেখার আলোকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলের ও কাঠের গাছ, প্রয়োজনীয় কীটনাশক, ওষুধ এবং সার পৌঁছে দেওয়া হচ্ছে।

​প্রশিক্ষণ কোর্সে টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা করে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং গ্রাম সংগঠনের মাধ্যমে কৃষকদের সংঘটিত করার বিষয়ে আলোকপাত করা হয়।

​আলতাফ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় মির্জাগঞ্জে আধুনিক কৃষি উৎপাদনের ক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটার আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তারা। এদিকে বিনামূল্যে নানা কৃষি উপকরণ ও সরকারি সহায়তার সুযোগ পাওয়ায় স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে তারা আগামী দিনেও এমপি আলতাফ হোসেন চৌধুরীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট