1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বরিশালের লাকুতিয়া বায়তুন নাজাত জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুস সালাম। বক্তব্যে তিনি বলেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ ও কলম কিছুই সৃষ্টি হতো না।” এ সময় তিনি স্থানীয় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়নে আলোকপাত করার পাশাপাশি মির্জাগঞ্জ থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ও ইসলামিক চিন্তাবিদ আবুল কালাম আজাদকে বিশেষভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সাথে প্রতি বছর এই মসজিদে বিশ্বনবীর মিলাদ মাহফিল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, “আমাদের বাকি জিন্দেগি যেন বিশ্বনবীর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।” বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মদিনার সনদের নীতি ও রাসুল (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার রূপরেখা ব্যক্ত করেছেন। দেশকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত রেখে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।

আলোচনা ও মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা খলিফা পীর সাহেব। মোনাজাত শেষে আগত শত শত তৌহিদী জনতার মাঝে তাবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট