1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ঢাকা, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) সরকারি গেজেটের বাইরে থাকা নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ এবং পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক এবং নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বার্তায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে করেন।

জুলাই শহীদদের স্মরণে তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর (OHCHR)-এর অনুসন্ধান প্রতিবেদনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটে ৮৩৬ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই সংখ্যার মধ্যে প্রায় ৫৬৪ জনের পার্থক্য রয়েছে। বিসিআরএসের মতে, জাতিসংঘের প্রতিবেদনে উল্লিখিত অথচ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত না হওয়া এসব নিহত ব্যক্তির পরিচয়, মৃত্যুর পরিস্থিতি এবং তারা কেন সরকারি তালিকায় স্থান পাননি, তা তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাত ও গুলিবর্ষণে বহু পথশিশু, কিশোর-কিশোরী এবং নিরীহ পথচারী প্রাণ হারিয়েছেন। তাই এসব নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের পরিবারের সন্ধান এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিসিআরএস নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো প্রত্যেক মানুষের পরিচয় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং সব নিহতের পরিবারকে সমান মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইতিহাসের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরতে একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট