1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ

সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত
স্টাফ রিপোর্টার : সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জন্মদিনের আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টিভি উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বিশিষ্ট টিভি উপস্থাপক সালাম মাহমুদকে। সম্প্রতি ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,সভাপতি লায়ন এইচ এম ইব্রাহীম ভূইয়া ও প্রধান আলোচক বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী সালাম মাহমুদ এর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক সালাম মাহমুদ বর্তমানে চ্যানেল আই এর ” আমার বাংলাদেশ ” টকশো উপস্থাপনা করে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশন এর ” ডিজিটাল অর্থনীতি ” জয়যাত্রা টেলিভিশন এর” পত্রিকা বিশ্লেষণ ” দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়া, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া ও দৈনিক কালের সমাজ মাল্টিমিডিয়া এবং বাংলা টিভি ৭১ এ অসংখ্য টকশো উপস্থাপনা করেছেন।টিভি উপস্থাপনায় তিনি বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ এ আন্তর্জাতিক সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।তিনি বর্তমানে দৈনিক কালের সমাজ পত্রিকায় প্রধান সম্পাদক,বাংলাটিভি৭১ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর বর্তমান কমিটির মহাসচিব এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে সালাম মাহমুদ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট