1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রাইসুল ইসলাম ওয়ালিউল্লাহ, বিশেষ প্রতিনিধি: ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত আমিনুল হকের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।

এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি আমিনুল হকের নেতৃত্বে ঘটেছে। তবে আমিনুল হক অভিযোগ অস্বীকার করে এটিকে দীর্ঘদিনের আর্থিক বিরোধ মীমাংসার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট