1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চিরিরবন্দরে ক্লিন ইমেজের নেতা আনিছুর রহমান আনিছকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ৬নং অমরপুরবাসী

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের সততা, ত্যাগ ও সমাজসেবায় উজ্জ্বল এক নাম মোঃ আনিছুর রহমান আনিছ। তিনি ৬নং অমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় একজন প্রবীণ সংগঠক, সমাজসেবক ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলে অসংখ্য মিথ্যা মামলা, হামলা ও চরম রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও দলের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনি। প্রিয় নেতা আখতারুজ্জামান মিয়া এমপি-র বলিষ্ঠ নেতৃত্বে রাজপথে থেকে দলের সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অত্যন্ত সততা ও স্বতঃস্ফূর্ততার সাথে পরিচালনা করে আসছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ইউপি নির্বাচনে ৬নং অমরপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আনিছুর রহমান আনিছ। সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ও বিপুল ভোট পাওয়া সত্ত্বেও তৎকালীন প্রেক্ষাপটে অনিয়মের কারণে তাকে বিজয়ী হতে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
রাজনীতির পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) অ্যাওয়ার্ড এবং সমাজসেবায় অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড লাভ করেন।
৬নং অমরপুর ইউনিয়নের সাধারণ মানুষের মতে, আনিছুর রহমান আনিছ একজন পরীক্ষিত, ত্যাগী ও শতভাগ ক্লিন ইমেজের নেতা। দীর্ঘদিনের রাজপথের ত্যাগ ও সামাজিক অবদানের মূল্যায়ন হিসেবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাকেই ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট