1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের ব্যক্তিগত সফরে মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় কবিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করেন – জেলা প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে – জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশ প্রধানমন্ত্রী – চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে বরগুনা সদর থানাধীন বরগুনা নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বরগুনা জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বরগুনা জেলা পুলিশ বিভিন্ন অপরাধ দমন, চুরি—ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে দিন—রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে বরগুনা জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে অদ্য ২৪ জুলাই, ২০২৬ তারিখ আনুমানিক ১১:৪০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ০২নং গৌরিচন্না ইউপি এর খেজুরতলা সাকিনস্থ বরগুনা পৌর বাসস্ট্যান্ড (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে চট্টগ্রাম হতে বরগুনাগামী একটি যাত্রীবাহী পরিবহন নতুন বাসস্ট্যান্ডের সামনে বরগুনা টু বরিশাল মহাসড়কের উপর পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন ব্যাক্তি সুকৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে যে তার নিকট অবৈধ মাদক দ্রব্য ইয়াবা রয়েছে। অতঃপর উপস্থিত জনতার সামনে ডিবি পুলিশ তাকে তল্লাশি কালে আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটককৃত ব্যাক্তির নাম ও ঠিকানাঃ মোঃ সাখাওয়াত হোসেন (৪৭),পিতা-মৃত হোসেন আলী, মাতা-হাজেড়া বেগম, সাং-পাতাকাটা, থানা ও জেলা –বরগুনা।

আটককৃত ব্যাক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যাক্তি দীর্ঘদীন যাবৎ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তিনি চট্টগ্রামের টেকনাফ সহ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরগুনা জেলাসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যকলাপ, মাদক সংক্রান্ত তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট