1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত মো. মহিউদ্দিন খান মঈন পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি, মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা; লায়ন মোঃ গনি মিয়া বাবুল দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষিকার বাড়িতে ডাকাতি: প্রবীণ মা ও শিক্ষিকা আহত, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

​আবুল কালাম আজাদ স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের দোকলাখালী গ্রামে এক প্রাথমিক প্রধান শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় ৮০ বছরের বৃদ্ধা মা ও প্রধান শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​ভুক্তভোগী পরিবারের সদস্য জনাব মনির হোসেন (এটিও) জানান, রাতের অন্ধকারে একদল সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়। ডাকাতদের বর্বরোচিত হামলায় তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধা মা এবং তাঁর স্ত্রী—যিনি একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা— আহত হন। ঘটনার সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে তারা দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের একজনের জামা-প্যান্ট ভুক্তভোগীরা ধরে রাখতে সক্ষম হন এবং স্থানীয় কয়েকজনের ওপর সন্দেহ প্রকাশ করেন।

​তবে ঘটনার পর স্থানীয় আইনি সহায়তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। জনাব মনির হোসেন অভিযোগ করে বলেন, “থানায় অভিযোগ করা সত্ত্বেও আমরা সঠিক আইনি সহায়তা পাচ্ছি না। পুলিশ তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আটক করলেও পরবর্তীতে তাদের ছেড়ে দিয়েছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছি।”

​শিক্ষিকা জানান, “আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি, কিন্তু এভাবে মানুষের ওপর বর্বরোচিত নির্যাতন কখনো দেখিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সাধারণ মানুষের সুরক্ষার আর কোনো জায়গা থাকবে না।”

​এ বিষয়ে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

​এদিকে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেউলী সুবিদখালী গ্রাম ও মির্জাগঞ্জ উপজেলার সাধারণ জনগণ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িত অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট