1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

লক্ষ্য ঠিক রেখে এগোলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা আটকাতে পারে না : কানিজ আলমাস খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দেশের সেরা রূপবিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা কানিজ আলমাস খান বলেছেন, নারীরা যে বিষয়ে এগিয়ে যেতে চান, প্রথমেই সেই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এরপর পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করলে সফলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব। লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির ন্যাশনাল কনভেনশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কানিজ আলমাস খান বলেন, ‘নারীরা যে বিষয় নিয়ে কাজ করতে চান, প্রথমে সেই বিষয়টি ভালোভাবে জানতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এরপর লক্ষ্য নির্ধারণ করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ শুরু করতে হবে। লক্ষ্য ঠিক থাকলে পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই একজন নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে না।’

তিনি বলেন, ‘উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে শুরুতেই কোন কাজটি নিয়ে এগিয়ে যাবেন, তা নির্ধারণ করা জরুরি। কয়েকদিন পরপর কাজের ধরন পরিবর্তন করে নতুন নতুন উদ্যোগ শুরু করলে কোনো কাজেই কাঙ্ক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা তৈরি হবে না। এতে সফলতার সম্ভাবনা যেমন কমে যায়, তেমনি উদ্যোক্তা হিসেবে কাজ করার আগ্রহও একসময় হারিয়ে যেতে পারে।’

নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের কাজের প্রতি ধারাবাহিকতা, দক্ষতা অর্জন এবং নির্দিষ্ট লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, প্রখ্যাত রূপবিশেষজ্ঞ ও লেখক গীতি বিল্লাহ, সুমনা হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির প্রতিষ্ঠাতা সোমা মন্ডল ও আকলিমা আক্তার শান্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট