1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

অতিথি গ্রুপের নান্দনিক আয়োজনে সুরের মায়াজালে ড. মাহফুজুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : সুর-সংগীতের মোহময় মূর্ছনায় অবগাহন করল এক বর্ণিল সন্ধ্যা। ২৭ সেপ্টেম্বর (রবিবার) দেশীয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অতিথি গ্রুপ’র সুনিপুণ ব্যবস্থাপনায় জমকালো এই আয়োজন উপস্থিত সুধী ও শ্রোতাদের মাঝে এক দীর্ঘস্থায়ী ভালো লাগার আবেশ ছড়িয়ে দেয়।

অতিথি গ্রুপ’র নিজস্ব হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের মূল পর্বে মঞ্চে এসে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান। তাঁর সাবলীল কণ্ঠশৈলী ও নান্দনিক উপস্থাপনা উপস্থিত সুধীজনকে পুরোটা সময় মন্ত্রমুগ্ধ করে রাখে। পুরো আয়োজনের সামগ্রিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের নির্বাহী পরিচালক ড. লায়ন মো: আশরাফুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের চেয়ারম্যান লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেডের পরিচালক (অপারেশন) ড. মো: সিরাজুল ইসলাম, পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা, পরিচালক (প্রশাসন) বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া এবং বিশিষ্ট চিত্রনায়ক ডি এ তায়েব। এ ছাড়া কর্পোরেট ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ড. মাহফুজুর রহমানের সুরের প্রতি গভীর অনুরাগের ভূয়সী প্রশংসা করে অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘ব্যস্ততম কর্মময় জীবনের মাঝেও সংস্কৃতি চর্চায় তাঁর এই অনন্য একাগ্রতা ও সৃষ্টিশীলতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অবশেষে, শ্রোতাদের হৃদয়ে সুরের অবিস্মরণীয় রেশ রেখে এক আন্তরিক নৈশভোজের মাধ্যমে শেষ হয় প্রাণবন্ত বর্ণিল এই মিলনমেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট