1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শফিক রানা : দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্য নিয়ে নির্মাণ করেছে একটি নতুন ও আকর্ষণীয় টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)। আধুনিকতা, ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি নতুন পণ্যসম্ভারের নান্দনিকতা ও বৈশিষ্ট্য এই টিভিসির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, এর মধ্য দিয়ে গ্রাহকদের পরিবর্তিত রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টেপ ফুটওয়্যারের আধুনিক ব্র্যান্ড-ভাবনা ও পণ্য দর্শনকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপন করা হয়েছে।

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর অন্যতম আধুনিক ও সুপরিচিত শুটিং স্পট স্টুডিও নাইন এন’ হাফ-এ দুই দিনব্যাপী জমকালো আয়োজনে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়।
স্টেপ ফুটওয়্যারের নতুন এই প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। তাঁর সাবলীল অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও ফ্যাশন-সচেতন উপস্থিতি টিভিসিটির মূল ভাবনাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। নুসরাত ফারিয়ার সঙ্গে টিভিসিটিতে অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।
টিভিসিতে অংশগ্রহণ করে নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে আমি আনন্দিত। স্টেপ সবসময় আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য নিয়ে আসে। এবারের টিভিসিতেও সেই আধুনিকতা ও নতুনত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শুটিংয়ের পুরো সময়টি ছিল বেশ আনন্দদায়ক। আশা করছি, টিভিসিটি দর্শকদের ভালো লাগবে এবং স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোও সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।”
নতুন টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের রুচি, প্রয়োজন ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও মানসম্মত পণ্য উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে আমাদের সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। এসব বৈশিষ্ট্য আরও আকর্ষণীয়ভাবে গ্রাহকদের সামনে তুলে ধরতেই নতুন টিভিসিটি নির্মাণ করা হয়েছে।”
স্টেপ ফুটওয়্যার সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন, মানসম্মত উপকরণ ও আরামের সমন্বয়ে নতুন পণ্য বাজারে আনার পাশাপাশি সৃজনশীল প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব দিয়ে আসছে। নতুন টিভিসিটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন। টিভিসিটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
টিভিসিটির নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। ১৯৮৯ সাল থেকে প্রতিষ্ঠানটি পেশাদারিত্ব ও সৃজনশীলতার সঙ্গে দেশের বিজ্ঞাপন অঙ্গনে কাজ করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট