
সালাম মাহমুদ : পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি সৌরশক্তি প্রকল্প বাস্তবায়ন করেছে তরুণদের একটি উদ্যোগ। সম্প্রতি প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখাই এ প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করার বিষয়টিও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
তরুণ নেতৃত্বের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সভাপতি নুসরাত রুবাইয়া, সাধারণ সম্পাদক তানমুনা তানাকা, কোষাধ্যক্ষ ফজলে নাঈম, পরামর্শক ও অন্যান্য নেতৃবৃন্দ সহযোগিতা ও নেতৃত্ব দিয়েছেন বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।