1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি ষাটের পর: আয়হীন জীবনের অদৃশ্য যুদ্ধ -শহীদ রায়হান কাকড়াবুনিয়ায় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী নাম কীর্তন: এমপি আলতাফ হোসেন চৌধুরীর সহায়তায় কাঁচা ঘর থেকে পাকা ভবন বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল প্রাণীবিজ্ঞান সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডঃ হামিদা খানম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডঃ মোঃ ছগীর আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ডঃ মোঃ হাসানুজ্জামান ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত দুর্দিনের বিএনপির কাণ্ডারি, কর্মীবান্ধব ও সাংগঠনিক নেতা জাহাঙ্গীর আলম ফরাজীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন নাজিরপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর প্রশিক্ষণ শুরু, ১২ অক্টোবর থেকে দুই ইউনিয়নে তথ্য সংগ্রহ

**মাওলানা শাহ নেছারুল হকের কন্যার বিবাহোত্তর সংবর্ধনায় মির্জা ফখরুল ও আলতাফ হোসেন চৌধুরীসহ বিশিষ্টজনদের পদচারণা**

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ নেছারুল হক এবং রাবেয়া জাহান দম্পতির একমাত্র কন্যা ইশরাত জাহান মারিয়া-র সাথে মাওলানা আব্দুল হামিদ মাদানী ও সাইয়েদা বদরুন নেসা জাফরি দম্পতির পুত্র হিশাম বিন আব্দুল হামিদ-এর শুভ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব ঢাকায় (২৬, বেইলি রোড, ঢাকা) আয়োজিত এই অনুষ্ঠানটি দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম-ওলামা ও শিক্ষাবিদদের মিলনমেলায় পরিণত হয়।

বিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর-কনেকে শুভেচ্ছা ও দোয়া জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ধর্মীয় ও শিক্ষাবিদ ব্যক্তিত্বদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফ ও চরমোনাই দরবার শরীফের প্রতিনিধিগণ, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)-সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও গুণীজন।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীবৃন্দ। উপস্থিত সকল অতিথি নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও সুস্বাস্থ্যময় দাম্পত্য জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট