
আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
আজ (৩০ জুলাই) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠককালে অত্যন্ত প্রীতিপূর্ণ পরিবেশে উভয় নেতা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পে প্রেক্ষাপট এবং দক্ষিণ বাংলাসহ দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় গণমানুষের নেতা আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণ অঞ্চলের জনমানুষের আকাঙ্ক্ষা ও এলাকার চলমান উন্নয়ন ভাবনার কথা মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদও আলতাফ হোসেন চৌধুরীর কুশলadi জিজ্ঞাসা করেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে উভয় নেতা দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় ইতিবাচক আশা প্রকাশ করেন।