1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের ব্যক্তিগত সফরে মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় কবিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করেন – জেলা প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে – জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশ প্রধানমন্ত্রী – চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করেন – জেলা প্রশাসক।

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।

 

বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর শুভ উদ্বোধন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক, বরগুনা কতৃক জেলার সার্বিক উন্নয়নকল্পে ০৩ (তিন) বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনায় বরগুনা জেলার ৬ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫০ টি ল্যাংগুয়েজ ও বিতর্ক ক্লাব স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়।

এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নকল্পে আজ ২৭ জুলাই সোমবার ২০২৬ খ্রি. জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে “ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব” এর শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, তালতলী; নেজারত ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, ভারপ্রাপ্ত কর্মলর্তা, তালতলী থানা এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা এবং যুক্তিসহকারে কথা বলার সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের সেই প্ল্যাটফর্ম তৈরি করবে।।”
তিনি আরও বলেন, “নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। আমি আশা করি এই ক্লাবের মাধ্যমে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা ও জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় গৌরব বয়ে আনবে।”

পরিশেষে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাবের কার্যক্রমকে সফল ও গতিশীল করার আহ্বান জানান।

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট