1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী এবং ১০ নং নলটোনা ইউনিয়নের চরপাড়া এবং শিয়ালিয়া গ্রামের মধ্যবর্তী নলীরধন নদীর উপর ভাংগা সেতুর মেরামত করে দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। ব্রীজটি তিনি তার নিজস্ব অর্থায়নে এবং উদ্যোগে মেরামত করা হয়েছে।দীর্ঘ ১৫ বছরেরও অধিক সময় ধরে আয়রন ব্রীজটি ভাংগা অবস্থায় আছে।এ বিষয়ে স্হানীয় জন প্রতিনিধি এবং স্হানীয় প্রশাসনের তেমন কোন ভূমিকা পাওয়া যায়নি।
২৪ জুলাই ২০২৬ ইং তারিখে রোজ শুক্রবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান তার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের সাথে নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দেন যাতে কিছুটা হলেও জনদূর্ভোগ কমে।
এলাকার স্হানীয় লোকজন তার এই মহান উদ্দেগকে স্বাগত জানান।
এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, ব্রীজটি দীর্ঘ দিন ধরে ভাংগা অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এলাকার কোমল মতি শিশুরা যাতে স্কুলে যেতে পারে, লোকজন যাতে চলাচলা করতে পারে সে জন্য আমি আমার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দিয়েছি।আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি নতুন করে স্ংস্কার করে দেয়া হয়।
এদিকে এমন প্রশংসনীয় উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট