1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মাধবখালীতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলেন ডিডি আমানুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

​আবুল কালাম আজাদ, ভ্রাম্যমান প্রতিনিধি প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মাধবখালী ব্লকে ডিজিটাল কৃষক কার্ড প্রণয়নের লক্ষে মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।

​সম্প্রতি সরেজমিনে উপস্থিত হয়ে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন পটুয়াখালী খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

​পরিদর্শনকালে তিনি স্থানীয় কৃষকদের সাথে সরাসরি কথা বলেন এবং সরকারি প্রণোদনা, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও অন্যান্য কৃষি সেবা পেতে কৃষি কার্ডের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। একই সাথে পরিদর্শন শেষে তথ্য সংগ্রহে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​উক্ত পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: আবদুল্লাহ্ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রুবেল মিয়া এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব কুমার হাওলাদার ও মোঃ রাসেদুজ্জাহান মুন্সী।

​কৃষি কর্মকর্তা মো: আবদুল্লাহ্ আল মামুন জানান, প্রকৃত কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ সহজলভ্য করতেই এই কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট