1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের ব্যক্তিগত সফরে মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় কবিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করেন – জেলা প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে – জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশ প্রধানমন্ত্রী – চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।

বিগত ১০০ বছরে কয়েকটি সরকারের পরিবর্তন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছোট তালতলী গ্রামের মেহের মৃধা বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক ও মসজিদ সংলগ্ন একটি খালের উপর কালভার্ট নির্মাণের।খালের এপার ওপারে প্রায় ২০০ শতাধিক পরিবারের বসবাস।দৈনন্দিন চলাচলের জন্য এলাকাবাসী একটি সাকো তৈরি করে দীর্ঘদিন চলাচল করতেছেন।বর্তমানে সাঁকোটির অবস্থা ও নরভর।যেকোনো সময়ে ভেঙ্গে পরার সম্ভাবনা আছে।এই সাঁকো দিয়ে কোমলমতি শিশুরা প্রতিদিন যাওয়া আসা করে বিদ্যালয়। এলাকার শিশুরা বলেছে আমরা সাঁকো পারাপার হতে অনেক ভয় পাই। মাঝেমধ্যে নদীতে পড়ে যাই ভিজে যাই। খালে পড়ে গেলে সেদিন আর স্কুলে যেতে পারি না। এতে আমাদের লেখাপড়ার ক্ষতি হয়। এলাকার একাধিক লোকের দাবি যাতে এখানে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়। শতশত মুসল্লী নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক নেওয়ার জন্য অনেক মা-বোনেরা যায়। সাঁকোটি নরভর হওয়ার কারণে অনেকেই যেতে ভয় পায়।
এলাকাবাসীর জনদুর্ভোগের কথা চিন্তা করে অত্র ইউনিয়নের কৃতি সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান কালভার্ট নির্মাণের জন্য জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।
৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এখানে একটি কালভার্ট খুবই দরকার। এখান থেকে আমরা অনেক মানুষ চলাচল করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়।

৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের কৃতি সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন,জনদুর্ভোগ এড়াতে এলাকার মানুষের দাবি এখানে যাতে একটি কালভার্ট নির্মাণ করা হয়। দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এখানে একটি কালভার্টের ব্যবস্হা করে দেওয়ার চেষ্টা করব। আপাতত চলাচল করার জন্য যে সাঁকোটি আছে সেটি আমি নিজ অর্থায়নে মেরামত করে দিব।আমি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বরগুনা জেলা প্রশাসক মিজ্ তসলিমা আক্তার বলেন,স্থানীয় লোকজনের দাবিটি অত্যন্ত যৌক্তিক।আমি সদর উপজেলার ইউএনও সাহেবকে বলে দিব পরবর্তীতে এখানে যাতে একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করে দেয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট