1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে ওলামা দলের উদ্যোগে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরণ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধ আবুল কালাম আজাদ:
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আজ দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

​আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ওলামা দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বাজার থেকে বিপুল পরিমাণ জরুরি ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চট্টগ্রামের অন্যতম বন্যাকবলিত অঞ্চল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেন।

​ত্রাণ বিতরণ যাত্রার প্রাক্কালে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে বাঁশখালীর হাজার হাজার মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকার বন্যাকবলিত এই অসহায় মানুষের চরম সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও ওনার পাঠানো উপহার সামগ্রী নিয়ে আমরা সরাসরি বানভাসি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি।”

​নেতৃবৃন্দ আরও জানান, খাদ্য সহায়তার পাশাপাশি বন্যায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুর্গত এলাকার মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জরুরি ওষধপত্র বিতরণ করা হবে। জনাব তারেক রহমানের এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য তারা দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​ত্রাণ বিতরণী এই যাত্রায় কেন্দ্রীয় ওলামা দল এবং চট্টগ্রাম জেলা ও স্থানীয় ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট