1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মোশারফ হোসেন সৈকতের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

গিয়াস উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে স্বাগত জানিয়ে আজ ১৫ জুলাই এই আনন্দ মিছিল বের করা হয়।

দাউদকান্দি উপজেলার গৌরীপুরের কৃতি সন্তান ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে হোমনা উপজেলার শীমুদ্দি গ্রামের কৃতি সন্তান ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিনকে ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে আজ (১৫ জুলাই) ৬ নম্বর নিলোখী ইউনিয়ন পরিষদের কয়েক বারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবুল হাশেমের সুযোগ্য সন্তান, নিলোখী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন সৈকতের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

মিছিলে দলীয় ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে এবং স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। আনন্দ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ হোসেন সৈকত নতুন কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেম এবং ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিনসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, “এই নতুন কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট