বিশেষ প্রতিনিধ আবুল কালাম আজাদ:
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আজ দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ওলামা দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বাজার থেকে বিপুল পরিমাণ জরুরি ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চট্টগ্রামের অন্যতম বন্যাকবলিত অঞ্চল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেন।
ত্রাণ বিতরণ যাত্রার প্রাক্কালে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, "বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে বাঁশখালীর হাজার হাজার মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকার বন্যাকবলিত এই অসহায় মানুষের চরম সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও ওনার পাঠানো উপহার সামগ্রী নিয়ে আমরা সরাসরি বানভাসি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি।"
নেতৃবৃন্দ আরও জানান, খাদ্য সহায়তার পাশাপাশি বন্যায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুর্গত এলাকার মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জরুরি ওষধপত্র বিতরণ করা হবে। জনাব তারেক রহমানের এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য তারা দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ত্রাণ বিতরণী এই যাত্রায় কেন্দ্রীয় ওলামা দল এবং চট্টগ্রাম জেলা ও স্থানীয় ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত