গিয়াস উদ্দিন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে স্বাগত জানিয়ে আজ ১৫ জুলাই এই আনন্দ মিছিল বের করা হয়।
দাউদকান্দি উপজেলার গৌরীপুরের কৃতি সন্তান ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে হোমনা উপজেলার শীমুদ্দি গ্রামের কৃতি সন্তান ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিনকে ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে আজ (১৫ জুলাই) ৬ নম্বর নিলোখী ইউনিয়ন পরিষদের কয়েক বারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবুল হাশেমের সুযোগ্য সন্তান, নিলোখী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন সৈকতের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
মিছিলে দলীয় ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে এবং স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। আনন্দ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ হোসেন সৈকত নতুন কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেম এবং ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিনসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, "এই নতুন কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।"
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত