1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বরগুনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৭ম ব্যাচ এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ৭ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আজ সরেজমিনে পরিদর্শন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

উল্লেখ্য, এ ব্যাচে মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। কোর্সটিতে ৭৫ দিনে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্র্যাকটিক্যাল ক্লাসের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস বলেন, ফ্রিল্যান্সিং বর্তমান বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত। এ খাতে দক্ষতা বৃদ্ধি করতে পারলে নিজের আয়ের সুযোগ যেমন রয়েছে, তেমনি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিও সম্ভব।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তার বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। কেবল দক্ষতা অর্জনের মাধ্যমেই ফ্রিল্যান্সিং-এ সাফল্য অর্জন সম্ভব। প্রশিক্ষণ সমাপ্ত করে একে পেশা হিসেবে গ্রহণ করলেই এ প্রকল্পের মূল লক্ষ্য অর্জিত হবে।

এ সময় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনা এবং প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট