1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা ইসলামবিরোধী: কুমিল্লায় ইসলামী সমাজের মহাসমাবেশ সুমাইয়া হারুনের এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড অর্জন শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেফতারকৃত শ্রমিক: নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় তিন দিনের সফরে ঢাকায় চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ​মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর নালা থেকে স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, গ্রেফতার ২ আলিবাবা ডট কম- এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা হেমন্ত ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা মো. রাজীব মালয়েশিয়ায় ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা ও চ্যানেল আইয়ের জিএম মো. মহিউদ্দিন খান মঈন

সুমাইয়া হারুনের এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড অর্জন

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) প্রদত্ত এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্বকারী মডেল সুমাইয়া হারুন। মডেলিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি তিন তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’-এর মুকুট অর্জন করেন সুমাইয়া হারুন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন।

২৫ বছর বয়সী সুমাইয়া হারুন একজন কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও এসডিজি উদ্যোক্তা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকর্পোরেটেডে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট