1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ও পর্যটনের যুগোপযোগী সমন্বয় দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে -লায়ন সাইফুল ইসলাম সোহেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : তথ্যপ্রযুক্তির আধুনিক রূপান্তরকে কাজে লাগিয়ে দেশের পর্যটন খাতকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’। প্রযুক্তিনির্ভর আধুনিক সেবাকে প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা’।

২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে অতিথি ডট কমের বরিশাল বিভাগীয় অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের সময়োপযোগী সমন্বয় দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পর্যটনসেবাকে সহজলভ্য, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি বলেন, ‘অতিথি ডট কম’ শুধু একটি প্রচলিত অনলাইন বুকিং প্ল্যাটফর্ম নয়। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনকেন্দ্রগুলোকে প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে সহজে তুলে ধরা গেলে পর্যটন অর্থনীতির পরিধি আরও বিস্তৃত হবে।
কর্মশালায় পর্যটন ও আবাসন শিল্পের বিকাশে আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, অতিথি সিটি অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন-এর পরিচালক লায়ন ইসমাইল মিয়া।
তথ্যপ্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতের সুদূরপ্রসারী সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি ডা. মো. আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিথি ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় পর্যটনসম্পদকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে ‘অতিথি ডট কম’ একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, উদ্যোক্তা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। কর্মশালাটি সফল করতে সহযোগিতা করায় কোম্পানির সহকারী পরিচালক লায়ন ইঞ্জি. বিশ্বজিৎ গুহ, জিএম লায়ন অনিক তালুকদারসহ স্থানীয় তরুণ উদ্যোক্তা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সহকারী পরিচালক ও বরিশাল বিভাগীয় ইনচার্জ লায়ন এ বি এম মিজানুর রহমান।
কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, তথ্যপ্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ‘অতিথি ডট কম’ বাংলাদেশের পর্যটন খাতকে আরও আধুনিক, সহজলভ্য ও আন্তর্জাতিকমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার পথ আরও সুগম হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট