1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চ্যানেল আই এর টকশো উপস্থাপনায় সালাম মাহমুদ

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোকলেছুর রহমান মাহারুক: চ্যানেল আই এর জনপ্রিয় টকশো আমরাই বাংলাদেশ উপস্থাপনা করছেন সালাম মাহমুদ। প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে আমরাই বাংলাদেশ টকশো নিয়মিত প্রচারিত হচ্ছে। আমরাই বাংলাদেশ টকশো গ্রন্থনা পরিকল্পনা ও সমন্বয়ে রয়েছেন হাফিজ রহমান, নির্বাহী প্রযোজক আমিনুল ইসলাম রাজু, প্রযোজনা কামরুজ্জামান রিপন। টকশোতে দেশের সমসাময়িক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, উন্নয়ন ও জনজীবনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের মতামত তুলে ধরেন। আমরাই বাংলাদেশের বিভিন্ন পর্বে কথা বলেছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ফাউন্ডার এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, অতিথি গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডার চিত্রনায়ক ডিএ তায়েব, কর্ণফুলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়া, রিহ্যাব এর পরিচালক খাজা নাজিবুল্লাহ চৌধুরীসহ বরেণ্য ব্যক্তিত্বগণ। জনপ্রিয় টিভি উপস্থাপক সালাম মাহমুদ ইতিপূর্বে বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল অর্থনীতি, বাংলাটিভি৭১ এর নতুন মাত্রা, আইটিভি অনলাইন এর আই টক,জয়যাত্রা টেলিভিশনের জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন, দৈনিক গণকণ্ঠের প্রেক্ষাপট, প্রবাস আলাপন, দৈনিক কালের সমাজ এর লাইভ টকশো সেলিব্রেটি শো, দৈনিক আমার বার্তা লাইভ টকশো ভিন্নমাত্রা অনুষ্ঠানগুলো উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছেন।

জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন এর তিন শতাধিক পর্ব উপস্থাপনা করেছেন। বাংলাটিভি৭১ এর জনপ্রিয় টকশো এর দুই সহস্রাধিক পর্ব তিনি উপস্থাপনা করেছেন।
সালাম মাহমুদের উপস্থাপনায় টকশোতে ষ্টুডিওতে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন সরকারের মন্ত্রী মহোদয়গণ, জাতীয় সংসদের এমপি মহোদয়গণ, বিভিন্ন দেশে অবস্থানরত ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবকগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট