1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.banglatv71.com : - :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশের সম্মেলন; দ্রুত বিচার, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল ও সাদপন্থীদের প্রবেশ বন্ধসহ ৮ দফা দাবি মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা- চরিত্র ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর নিযুক্ত, গ্যাটজা’র অভিনন্দন  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন ড. সাদী-উজ-জামান,গেটজা’র অভিনন্দন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : বিজনেস এলিট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ।

সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এজিএম-এ ক্লাবের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে নবনির্বাচিত পরিচালক-আজিম উদ্দিন আহমেদ, মো. খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা), আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বডুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহম্মেদ এবং খোরশেদ আলম শাহীনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান।বিজনেস এলিট ক্লাব এর প্রেসিডেন্ট হওয়ায় ড. মো. সাদী-উজ-জামান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, আজকাল সম্পাদক লায়ন শাহনেওয়াজ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ভয়েস অব সিডনি সম্পাদক প্রকৌশলী অর্ক হাসান, নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান চিত্রনায়ক ডিএ তায়েব, ভাইস চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী সাংবাদিক মোঃ আবু তাহির, মহাসচিব লায়ন সালাম মাহমুদ, অর্থ সম্পাদক হাফিজ রহমান,সাংগঠনিক সম্পাদক মালদ্বীপ প্রবাসী সাংবাদিক সময় টিভির ওমর ফারুক খন্দকার। নেতৃবৃন্দ ড. মো. সাদী-উজ-জামান এর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট